1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে রবিন মিয়া (২২)। রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রবিন নিহত হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার বিষয়ে জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com