1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় হুইস্কি ও ৪৪ ক্যান ভারতীয় বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (৯ জুন) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওই এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আমদানি নিষিদ্ধ ভারতীয় হুইস্কি ও বিয়ারসহ আসাদুজ্জামান আপেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় হুইস্কি ও ৪৪ ক্যান ভারতীয় বিয়ার জব্দ করা হয়। আপেলের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত জেলায় মাদক সরবরাহ করছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com