1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাঁই

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

আতিকুর রহমান আতিক, নালিতাবাড়ী (শেরপুর) : দূর্বৃত্তের লাগিয়ে দেওয়া আগুনে আন্তাজ আলী নামে এক দিনমজুরের একমাত্র অবলম্বন বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুন লাগার আগেই ঘর থেকে লুট হয়ে গেছে ঘরে থাকা প্রায় ১০ মণ ধান এবং একটি এলইডি টেলিভিশন।

গত বুধবার (৭ জুন) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের কালাপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর আন্তাজ আলীর একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় প্রায় একমাস যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। বাড়িতে মা জয়নব ও ছোট ভাই রিয়াজ থাকতেন। বুধবার দিবাগত রাত আটটার দিকে রিয়াজ বাড়ির বাইরে ছিল। মা জয়নব ঘরের দরজায় শিকল দিয়ে বৈশাখী বাজারে যান। এসময় কে বা কারা ঘরে থাকা প্রায় ১০ মণ ধান এবং একটি এলইডি টেলিভিশন বের করে নিয়ে টিনসেড ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে বসতঘর পুড়ে ভস্ম হয়ে যায়। তবে স্থানীয় লোকজনের চেষ্টায় ঘরে থাকা গবাদি পশুগুলো প্রাণে রক্ষা পায়।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ঘরে থাকা ধান ও এলইডি নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসহায় ওই দিনমজুরের পাশে কেউ দাড়ায়নি। ফলে একমাত্র সম্বল বসতঘর হারিয়ে এবং ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন আন্তাজ আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com