1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে দুই বিয়ের পর প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুন, ২০২৩

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পর পর দুই বিয়ের পর প্রেমে ব্যর্থ হয়ে রিফাত (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য শরাফ উদ্দিন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তরফ পাছাইল গ্রামের মৃত সেনা সদস্য আজিজুল হকের ছেলে শাকিল আহমেদ রিফাত ইতিপূর্বে দু’টি বিয়ে করে। দুই স্ত্রী-ই একের পর এক তাকে রেখে চলে যায়। সম্প্রতি শ্রীপুর উপজেলার জৈনা বাজারের জনৈক ব্যক্তির মেয়ের সাথে রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমিকা রিফাতের পূর্বের বিয়ের ঘটনা জানতে পেরে প্রেমের সম্পর্ক ছিন্ন করে দেয়। এতে রিফাত মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এ ঘটনায় রিফাত বৃহস্পতিবার ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন পরিবারের বাঁধা মুখে আত্মহত্যা করতে পারেনি।

পরে শুক্রবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশের পুকুর পাড়ে আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com