1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে ভুয়া পর্চা তৈরির অভিযোগে যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে জাল পর্চা তৈরির অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে গোডপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জালিয়াতি করে ভুয়া পর্চা তৈরির প্রমাণ পওয়ায় জড়িত মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে রাতেই দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জালিয়াতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com