
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আফসানা আক্তার মিশু (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গত সোমবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মাটিয়াকুড়া গ্রাম থেকে লাশ উদ্ধারে পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পাশর্^বর্তী ধাতুয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামের আব্দুল মমিনের সাথে পাশর্^বর্তী ধাতুয়া গ্রামের আফসানা আক্তার মিশুর বিয়ে হয়। স্বামী আব্দুল মমিন চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। গত সোমবার সন্ধ্যায় হঠাৎ মিশুর বসতঘরের দরজা বন্ধ দেখা যায়। এসময় শশুর বাড়ির লোকজন ডাকাডাকি করলেও ভিতর থেকে সাড়াশব্দ না পেয়ে বাবার বাড়ির লোকদের খবর দেয়া হয়।
এদিকে ঘরের ভেতরে ধরনার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিশুর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।