1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৬শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৩-২৪ মৌসুমে রোপা-আমন ধানের উফশি জাত আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ সার ও বীজ বিতরণ হয়। সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, উপ-সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com