1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীর সভাপতিত্বে ও ডা. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, ডা. রাসেল মিয়া, ইপিআই টেকনিশিয়ান স্বপন সাহা, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৮ জুন দিনব্যাপী শ্রীবরদী উপজেলার ২৪১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪শ ৯৫ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৮শ ৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com