1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বেওয়ারিশ এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের বন্ধ বৈষ্ণবেরচর এলাকার ফরিদ মিয়ার বাড়ির পাশে সজিব আলমের পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা এক নবজাতকের লাশ ওই পুকুরের পানিতে ফেলে রেখে যায়। পরে আজ বুধবার সকালে স্থানীয়রা নবজাতকের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com