1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে বৈকালিক স্বাস্থ্য সেবা উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন জনগনের জন্য স্বাস্থ্য সেবা বর্ধিতকরণে গত ৩০ মার্চ প্রাথমিকভাবে দেশের ১২টি জেলা সদর ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে দ্বিতীয় পর্যায়ে আজ মঙ্গলবার দুপুরে দেশের ১১৬টি হাসপাতালের মধ্যে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন তিনি। এতে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সেই এই বৈকালিক স্বাস্থ্য সেবা পাবেন রোগীরা। এক্ষেত্রে অধ্যাপকের ফি হবে ৫০০ টাকা। এতে তিনি পাবেন ৪০০, চিকিৎসা সেবায় সহযোগিতাকারী ৫০, সার্ভিস চার্জ ৫০ টাকা ধরা হয়েছে। এভাবে সহযোগী অধ্যাপকের ফি ৪০০ হলেও তিনি পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা, তিনি পাবেন ২০০ এবং এমবিবিএস/বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি হবে ২০০ টাকা, তারা পাবেন ১৫০ টাকা। এ ক্ষেত্রে চিকিৎসা সেবায় সহযোগিতাকারীর জন্য ২৫ ও সার্ভিস চার্জ ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের সময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. নায়েলা হোসেন, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. শ্রী মানষ বনিক,জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা শরীফ হাসান কল্লোল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুল হাসান মামুন, মেডিকেল অফিসার (এএমসি) ডা. তানভীর ইবনে কাদের প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com