1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুজিব শতবর্ষ মঞ্চে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রাস্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উফশী জাতের আমন ধানের বীজ, ১০ কেজি মিউরিয়েট অফ পটাশ (এমওপি) ও ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com