1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে ইয়াবা শাকিল আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ইয়াবা শাকিলকে আটক করেছে র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১২জুন রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন পূর্ব সরাডুবী গ্রামস্থ জনৈক মোঃ নবীর উদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫১৫ (পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল খান@মাসুদ (২৭) ওরফে ইয়াবা শাকিলকে আটক করেছে। শাকিল লালমনিরহাট হাতীবান্ধা থানার দোলাপাড়া খাটারটারি এলাকার মোঃ হানিফ আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com