1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় বিআরডিবি’র পরিত্যক্ত ভবনের কাজে বরাদ্দ ২৫ লাখ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিআরডিবির পরিত্যক্ত ভবনের সংস্কার কাজ ২৫ লাখ টাকা ব্যয়ে ‘সরকারী মাল, দরিয়ামে ঢাল’ প্রবাদটি সত্য হলো। আশির দশকে নিম্নমানের উপকরণ দিয়ে ত্রুটিযুক্ত ওই ভবন নির্মাণের পর একাংশ দেবে গিয়ে পুরো ভবনটি হেলে পড়ে। এ ঘটনায় চাকুরীচ্যুত হন বিআরডিবির তৎকালীন সংশ্লিষ্ট প্রকৌশলী ও হিসাব বিভাগের এক কর্মকর্তা। পরে হাইড্রোলিক জগ দিয়ে ভবনটিকে দাড় করালেও হেলে থাকে ভবনটি। আর সেই অবস্থায় ব্যবহার শুরু করা হয় ভবনটিতে।

এরপর ১০-১৫ বছরের মধ্যেই টিনের চাল থেকে পানি পড়ে মেঝেতে পানি জমা শুরু হয়। দেয়ালে জন্মায় শ্যাওলা, পরগাছা। ভবনের ভেতর বাহিরের পলেস্তারা খসে পড়ে। লেট্রিন থেকে রড বেড়িয়ে মরিচা জমে একসময় খসে পড়া শুরু করে। এতে নষ্ট হতে থাকে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র। এরপর দু’দফা সংস্কারের নামে সরকারী অর্থ গচ্চা দিয়েও ভবনটি ব্যবহার করা যায়নি শেষ পর্যন্ত। সেই পরিত্যক্ত বিআরডিবি ভবনে চলছে এবার ২৫ লাখ টাকার সংস্কার কাজ।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর অলোচিত ৭ কক্ষ বিশিষ্ট সেই পরিত্যক্ত বিআরডিবি ভবনে অনুমোদন হয়েছে ফের ২৫ লাখ টাকার সংস্কার কাজ। যা ইতোমধ্যে শুরু করা হয়েছে। তবে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিজেরা সংস্কার কাজ পরিচালনা না করে উপ-ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। তারাও আবার নিজেরা করছে না। কাজ তদারকি করছে স্থানীয় বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার। যা নিয়ে অফিস পাড়ায় চলছে কানাঘুঁষা।

আশির দশকে এরশাদ সরকারের শাসনামলে টিএনও কম্পাউন্ডে নির্মাণ করা হয় ৯০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থের বিআরডিবি ভবন। নিম্নমানের উপকরণ ব্যবহার ও তদারকির অভাবে নির্মাণের শুরুতে এটি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর সাবেক বিআরডিবির চেয়ারম্যান খালেক সিকদার এটিকে দু’বার সংস্কার করে সরকারী টাকা গচ্চা দিয়ে লাভবান হলেও ব্যবহার উপযোগী হয়নি ভবনটি। এবার ২৫ লাখ টাকা ব্যয়ে সেই বিআরডিবির ভবন সংস্কার কাজের ঠিকাদার নিযুক্তি লাভ করে গোপালগঞ্জের গাজী আজাদ এন্ড কোং লি:।

তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী ভবনটিকে পরিত্যক্ত ঘোষণায় উপজেলা প্রশাসনের গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশ পত্র অগ্রগামী করে জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেন সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এর পরিপ্রেক্ষিতে পরিত্যক্ত বিআরডিবি ভবনের সংস্কার কাজ করার অনুমতি দেয়নি ইউএনও আবু হাসনাত ও শংকর চন্দ্র বৈদ্যর নেতৃত্বাধীন উপজেলা প্রশাসন।

এদিকে আলোচিত ভবনের সংস্কার কাজের নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান আজাদ এন্ড কোং-এর স্বত্তাকিারী গাজী আজাদের সাথে মুঠো ফোনে সংযোগ স্থাপন করা না গেলেও উপ-ঠিকাদার জামালের সাথে কথা হয়। তবে উপ-ঠিকাদার জামাল সংস্কার কাজ আজাদসহ তারা তিনজনে যৌথভাবে পরিচালনার দাবী করলেও বাস্তবে সাইডে তাদের কখনোই কেউ দেখেনি।

কলাপাড়া বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোসলেম আলী খলিফা বলেন, ভবনটি নির্মাণের সময় হেলে পড়েছিল। কয়েকবার সংস্কার করেও এটিকে ব্যবহার উপযোগী করা যায়নি। সেই ভবনে আবার এত টাকার সংস্কার কাজ কতটা যুক্তি সঙ্গত এটা আমি বুঝি না।

বিআরডিবি’র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান শিবলি জানান, ভবন সংস্কারের কাজ ঢাকা হেড অফিসের প্রকৌশল বিভাগ বাস্তবায়ন করছে। এ সংক্রান্ত কোন তথ্য নেই আমার কাছে।

কলাপাড়ায় সদ্য যোগদানকৃত ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিআরডিবির ভবন সংস্কার কাজের বিষয়ে আমি কিছুই জানি না।

বিআরডিবির প্রধান কার্যালয়, ঢাকার প্রকৌশল বিভাগের সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, ’ভবনটি পরিত্যক্ত বা ঝূঁকিপূর্ণ এ সংক্রান্ত লিখিত কোন চিঠি আমরা পাইনি। ভবনটি জরাজীর্ণ থাকায় আমরা স্থানীয় চাহিদার ভিত্তিতে সংস্কার করে দিচ্ছি।

বিআরডিবির সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, নতুন ইউএনও ভবনের সামনে বিআরডিবি ভবনটি হওয়ায় তারা সৌন্দর্যের স্বার্থে এটির সংস্কার কাজে বিঘœ সৃষ্টি করে। তারা ওখানে মডেল মসজিদ করতে চেয়েছিল। এছাড়া ভবনটি ঝূঁকিপূর্ণ বা পরিত্যক্ত সে সিদ্ধান্ত ইএনওর দেয়ার এখতিয়ার নেই। বিআরডিবির আলাদা প্রকৌশল বিভাগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com