1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে বর্ষা বরণে শোভাযাত্রা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : পহেলা আষাঢ়ে বর্ষাকে বরণ করে নিতে ঋতুরঙ্গা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে পৌর শহরের সেঁজুতি বিদ্যানিকেতন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বর্ষার সাথে মিল রেখে গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজসজ্জা করে বর্ষার রূপ ফুটিয়ে তোলে শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসএম হান্নান, কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী জনি প্রমুখ। এসময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com