
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু সস্ত্রীক হজ্বযাত্রার জন্য দোয়া প্রার্থনা করে মিলাদ ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
গত বুধবার (১৪ জুন) সন্ধ্যায় শহরের মধ্যবাজার সাহা মার্কেটে অবস্থিত বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মুকুল, ট্রাক মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।