1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেতা হতে গেলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে: কর্মী সমন্বয় সভায় মোশারফ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর): নেতা হতে গেলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, তারা আগামী দিনে নেতা নির্বাচিত হবেন।

শনিবার (১৭ জুন) বিকেলে বালুয়াকান্দা বাজারে আওয়ামী লীগ আয়োজিত যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমন্বয় সভায় বক্তব্যকালে এ কথা বলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে গঠিত যোগানিয়া ইউনিয়ন টিমের প্রধান হাজি মোশারফ এসময় বলেন, আজ যারা মতিয়া আপার বাইরে আওয়ামী লীগের এমপি প্রার্থী হয়েছেন তাদের স্বাক্ষরে আপনারা কেউ নেতা হতে পারবেন না। নেতা হতে হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর লাগবে। আজ থেকে যদি কোন নেতা তার দায়িত্বে অবহেলা করেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে পরে প্রত্যেকের কার্যকলাপ দেখে, বিচার-বিশ্লেষণ করে, পরবর্তীতে দায়িত্ব বণ্টন করব।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দলিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, তথ্য ও গবেষণা সম্পাদক মুঞ্জুরুল আহসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবিসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com