1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুন, ২০২৩

বান্দরবান : বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১টিভি জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে জেলার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন বান্দরবান জেলা ও রোয়াংছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যা সঙ্গে জড়িতরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, শুধু গ্রেপ্তারের আওতার মধ্য সীমাবদ্ধ না রেখে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন এবং সাংবাদিকের নির্যাতন বন্ধ পাশাপাশি এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সব হত্যার বিচার দাবি জানান সমাবেশ থেকে বান্দরবান কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, ৭১ টিভি জেলা প্রতিনিধি জহির রায়হান, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তসহ অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com