1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক নাদিম হত্যা জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুন, ২০২৩

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুক্তিযোদ্ধা বিজয়-৭১ চত্তরের সামনে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি র‍্যালী বের হয়ে উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com