1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে আগুনে ভুস্মীভূত দোকানিদের টিন ও নগদ টাকা দিলেন এমপি ফজলুল হক

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুন, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে আগুনে পোড়া দোকানিদের ঘর উত্তোলনের জন্য টিন ও নগদ টাকা দিয়েছেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ্ব ফজলুল হক চান। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দোকানিদের এ সব অনুদান দেন।
এমপি ফজলুল হক চানের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন ছালেম ও আ,লীগ নেতা মোঃ আমিরুল ইসলাম শনিবার বিকালে বিশ বান্ডেল ঢেউটিন ও ১৯ হাজার ৫ শত টাকা দোকানিদের মাঝে বিতরণ করেন।
এ সময় জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আঃ কাদের, উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান আরজু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সকালে ঝগড়ার চর বাজারে আগুনে প্রায় ৪০টি দোকান ভুম্মীভুত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com