1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগুনে ঘরবাড়ি হারা আন্তার আলীর পাশে হাজি মোশারফ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুন, ২০২৩

আতিকুর রহমান আতিক, নালিতাবাড়ী: আগুনে বাড়ি ভস্মিভূত দিনমজুর অসহায় আন্তাজ আলীর পাশে দাড়িয়েছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

রোববার (১৮ জুন) দুপুরে কালাকুমা গ্রামের কালাপাড়াস্থ আন্তাজ আলীর বাড়ি গিয়ে অসহায় ওই পরিবারকে শান্তনার পাশাপাশি নতুন করে ঘর নির্মাণের লক্ষ্যে ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি।

এসময় দিনমজুর আন্তাজ আলীর ক্যান্সারে আক্রান্ত একমাত্র শিশুপুত্রের জন্যও প্রয়োজনীয় সহযোগিতার আশ^ান দেন হাজি মোশারফ।
এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ৭ জুন রাত আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাধে কে বা কারা আন্তাজ আলীর বসবাসের একমাত্র টিনসেট ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা করা হলেও আন্তাজ আলীর পুনর্বাসনে কেউ এগিয়ে আসেনি। সবশেষ রোববার হাজি মোশারফ ঘর তৈরির জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com