
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে ১২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছ র্যাব-১৪। গত রোববার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বড় রাংটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে কাশেম মিয়া (২৪)। এসময় তাদের কাছ থেকে ১২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়।
গতকাল সোমবার র্যাব-১৪ জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক পাচারের সময় ওই দুই মাদক কারবারিকে অবৈধ মদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের শ্রীবরদী থানায় সোপোর্দ করে মাদক আইনে মামলা করা হয়।