1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : বাংলানিউজ২৪.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র বকশীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সভাপতিত্বে ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সামাচার প্রতিনিধি এজেএম আহসানুজ্জামান ফিরোজ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, ডেইলি ইন্ডাস্ট্রিজের জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কবি ও সাংবাদিক হাদিউল ইসলাম, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এ.জেড রুমান, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা তাসলিম কবির বাবু।
এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক  নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com