1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ঝিনাইগাতী প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগমের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসাবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক তারেক, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা সাকাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরন নবী, সহকারী কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, জাসদের সাধারণ সম্পাদক একেএম সামেদুল হক বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের ২০২ জন শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ গ্রাম করে দুধ পান করাবেন শিক্ষকরা। প্রথম দিনে শিক্ষার্থীদের দুধ পান করিয়ে উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অপরদিকে বিকালে উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন  মান ও আর্থ সামাজিক উন্নয়নে হাসঁ-মুরগী পালন করার জন্যে ঘর (ইনপুট) ১৬৬ জন সুফলভোগী আদিবাসী পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক তারেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com