
নালিতাবাড়ী (শেরপুর) : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। মঙ্গলবার (২০ জুন) বেলা দুইটার সময় শহরের গোপাল জিউর মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল রথযাত্রার শুভ উদ্বোধন করেন।
রথযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ছাড়াও অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাশে পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার, মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সরকার, সম্পাদক দীনবন্ধু ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। ২৮ জুন বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এই উৎসব। নালিতাবাড়ী পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে পাঠ কীর্তন, দুপুরে প্রসাদ বিতরণসহ নানা উৎসবের মধ্যদিয়ে এই মহোৎসবটি উদযাপিত হবে। একই দিন যোগানিযা ইউনিয়নের কাপাসিয়া রাধা গোবিন্দ মন্দিরে অরুণ চন্দ্র সরকারের নেতৃত্বে ও সহযোগিতায় রথযাত্রা শুরু হয়েছে।
হিন্দু ধর্মমতে, জগন্নাথ দেবের সৃষ্টিসম্বন্ধীয় তত্ত্বের অংশ হিসেবে প্রতি বছরের আষাঢ় মাসের শুল্ক পক্ষের ২য়া তিথীতে এ উৎসবটি পালন করা হয়।