মোঃ সাগর আলী, নীলফামারী: মেরে হাসপাতালে পাঠিয়েছি মামলা করলে করুক’ কথাগুলো বলেছেন নীলফামারী জজকোর্টের আইনজীবীদের সহকারী মুহুরি তোফাজ্জল হোসেন।
জানা যায়, তিনি জজকোর্টের মুহুরি হওয়ার সুবাদে বিভিন্ন আইনজীবীর সাথে সম্পর্কের ফায়দা লুটেন এলাকার দুস্থ-অসহায় মানুষদের কথায় কথায় হুমকি-ধামকি দেন বলে এলাকার অনেকে জানিয়েছেন।
গত ১৯ জুন বিকালে নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের সিট চাপড়া এলাকার নিরিহ কৃষক আব্দুর রশিদের জমিনে জোরপূর্বক গাছ লাগাতে গেলে, বাধা দিলে মুহুরি তোফাজ্জল সহ তার দলবল নিয়ে হামলা করে প্রতিপক্ষ আব্দুর রশিদের ওপর, এতে আব্দুর রশিদ গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অত্র ইউনিয়নের আইনুল বলেন, এরা দুই পরিবার একই বংশের, এরকম ঝগড়া বিবাদ লেগেই থাকে তোফাজ্জল হোসেন বদরাগী মানুষ হিসেবে এলাকার সবাই জানে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম লালন শাহ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। এলাকার সাধারণ মানুষ এই ঝগড়াঝাটি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।