
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০জুন) বিকালে সনাতন যুব সংঘের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাটি রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দির প্রদক্ষিণ করে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ২৮ জুন বুধবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।
অনুষ্ঠানে সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারাধন সরকার অঞ্জন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, মহিলা সদস্য আসমাউল হুসনা শিমুল, পূঁজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক বাবু মদন মোহন সরকার, সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক আশোক সরকার অপু, সনাতন যুব সংঘের সহ-সভাপতি দেবাশীষ দত্ত, তাপস কুমার সরকার, যুগ্ম সম্পাদক বিপুল কান্তি সরকার, অরুপ সরকার রানা, প্রভাকর সরকার, সহ-সম্পাদক সুব্রত সরকার সুবীর, সাংগঠনিক সম্পাদক সুপ্রজিত সরকার খোকন, কোষাধ্যক্ষ গণেশ দাসসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণ করেন।