1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ সংক্রান্ত যৌথসভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ জিনিয়া জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়, আ’লীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক সদস্য আব্দুর রহমান, শাকুয়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুছ আলী খান, গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com