1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কলাগাছের সাথে ফাঁস দিয়ে অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত অধীর তালুকদারের বাড়ি মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নীমতলা গ্রামে। সে ওই গ্রামের মৃত প্রফুল্ল তালুকদারের ছেলে। বর্তমানে তিনি চিংগড়িয়া এলাকার সবিনয় চন্দ্র পাইকের বড়িতে ভাড়াটিয়া হিসেবে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানান, কলাগাছের সাথে তার ঝুলন্ত লাশটি দেখে অনেকের সন্দেহের সৃষ্টি হয়েছে। তার হাঁটু পর্যন্ত মাটিতে ভাজ করা ছিল।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আলী হোসেন জানান, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছেন। কিছুদিন ধরে ব্যবসায় মন্দা নিয়ে তার মধ্যে হতাশা দেখা দেয়। এ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com