1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী রোপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে কৃষি অফিস হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়, আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক সদস্য আব্দুর রহমানসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরে উপজেলার ৯শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফসী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com