
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে সতীনের সন্তানের দ্বারা প্রতারণার শিকার হয়ে ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন রেহানা পারভীন রেখা (৬২) নামে এক নারী।
মামলা সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল হাই এর স্ত্রী রেহানা পারভীন রেখার সতীনের মেয়ে রওশন আরা বেগম (৩৮) এবং ছেলে মামুন মিয়া (৩৪)। রেখার স্বামীর মৃত্যুর পর উভয় পরিবারের মাঝে খুবই ভালো সম্পর্ক চলছিল। এ সম্পর্কের সূত্র ধরে ২০২১ সালের শেষদিকে রওশন আরা বেগম তার পারিবারিক সমস্যা দেখিয়ে সৎ মা রেখার কাছ থেকে ২লাখ টাকা হাওলাদ নেন। হাওলাদ নেওয়া টাকা পরবর্তী ২-৩ মাস পর ফেরতের কথা থাকলেও যথাসময়ে টাকা ফেরত না দিয়ে উল্টো গত বছরের ১ জুলাই দুই—ভাই বোন মিলে বৃদ্ধা সৎ মা রেখার উপর আক্রমণ চালায়। এসময় তারা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
পরে এ ঘটনায় বিধবা রেহানা পারভীন রেখা বাদী হয়ে রওশন আরা ও মামুন মিয়ার বিরুদ্ধে সিআর আমলী আদালত নালিতাবাড়ী শেরপুর-এ ৩৭৫/২০২২নং মামলা দায়ের করেন। আদালত মামলাটি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য জেলা লিগ্যাল এইডে হস্থান্তর করেন। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ বারবার তাগিদ করা সত্বেও রওশন আরা ও মামুন মিয়া কোন কর্ণপাত না করায় এ বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং রেহানা পারভীন রেখাকে আদালতে পুনরায় মামলা করার পরামর্শ প্রদান করেন।
পরে রেহানা পারভীন রেখা বাদী হয়ে চলতি বছরের গত ৯জুন মোঃ দঃ বিঃ ৩যড/৪২০/৪০৬/৫০৬(২)/১০৯ ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী রেহানা পারভীন রেখা আদালতের কাছে ন্যায় বিচারের দাবী জানান।