1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে বিদ্যুতের খুঁটি স্থানান্তর করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটি স্থানান্তর করতে গিয়ে অসাবধানতাবশত খুঁটি পড়ে নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক ফিরোজ মিয়া জামালপুর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত মফিজুল ইসলাম ওরফে ময়না মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের নয়ানিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পিডিবি’রী আওতাধীন বিদ্যুতের খুঁটি শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকা থেকে বরুয়াজানি এলাকায় স্থানান্তরের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে খুঁটি নয়ানিকান্দায় স্থানান্তরকালে অসাবধানতাবশত একটি খুঁটি পড়ে যায়। এসময় ওই খুঁটি চাপা পড়ে আহত হয়ে মারা যান খুঁটি স্থানান্তর কাজে নিয়োজিত শ্রমিক ফিরোজ মিয়া। আহত হয় সঙ্গে থাকা আরও চার শ্রমিক। পরে সঙ্গীয়রা ফিরোজকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com