1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫ হাজার টাকায় স্ত্রী বিক্রী, কিনে নিলেন ৮০ বছরের বৃদ্ধ!

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ৮০ বছরের বৃদ্ধ কৃষক সুরুজ্জামান স্ত্রী মারা মারা যাওয়ার পর জীবন-যাপন করছিলেন নিঃসঙ্গ। ছেলে-মেয়েরা যে যার মতো আলাদা হয়ে যাওয়ায় দেখাশোনা ও সংসারের কাজ করার কেউ ছিলো না তার। ফলে বয়সের ভাড়ে নুব্জ সুরুজ্জামান খোঁজ করছিলেন দ্বিতীয় বিয়ের।

অন্যদিকে প্রতিবন্ধী আওয়াল তার স্ত্রীকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করে চলতেন। কথা হয় তার পাত্রী খোঁজতে থাকা বৃদ্ধ সুরুজ্জামানের সাথে। সাথে সাথেই নিজের স্ত্রীকে পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কথামতো স্ত্রীকে নিয়ে বৃদ্ধের বাড়ি পর্যন্ত পৌছেও দেন।

পাঁচ হাজার টাকায় বউ কিনেছেন বৃদ্ধ সুরুজ্জামান- এ কথা শোনে আশপাশের উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় জমান। গ্রামবাসীর উপস্থিতিতে এক লাখ টাকা দেনমোহর বেধে নব্বই হাজার টাকা পরিশোধ দেখিয়ে মরিয়ম খাতুন নামে আওয়ালের তরুণী স্ত্রীকে বিয়ে করেন বৃদ্ধ কৃষক সুরুজ্জামান। এর আগে একই বৈঠকে আওয়াল পাঁচ হাজার টাকা বুঝে পেয়ে স্ত্রী মরিয়মকে তালাক দেন।

একই বৈঠকে এক স্বামী কর্তৃক তালাক ও পরবর্তীতে বৃদ্ধকে বিয়ের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। তোলপাড় শুরু হয় পাঁচ হাজার টাকায় নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী হিসেবে তুলে দেওয়ার ঘটনায়। শোনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা গ্রামে। চলতি মাসের প্রথমদিকে এমন অভিনব বিয়ের ঘটনা ঘটে।

তবে এর আগে ওই তরুণীর আরও একটি বিয়ে হয়েছিল জনৈক করিম নামে এক যুবকের সাথে। কিছুদিন সংসার করার পর গার্মেন্টসকর্মী তরুণীকে ভাগিয়ে বিয়ে করেছিলেন সদ্য স্ত্রী বিক্রেতা স্বামী আওয়াল। তিন বছর সংসার করার পর আওয়াল পাঁচ হাজার টাকায় হাত বদল করে স্ত্রীকে তুলে দেন বৃদ্ধ সুরুজ্জামানের হাতে। এমন স্বীকারোক্তি অবলীলায় দেন বিক্রি হওয়া ওই তরুণী।

বৃদ্ধ সুরুজ্জামানও তরুণী স্ত্রী পেয়ে খুশী। রান্না-বান্না থেকে গৃহস্থালীর কাজ, এমনকি সেবাযতেœ শেষ বয়সে একজন জীবন সঙ্গী পেয়ে জীবনে যেন নতুন করে গতি ফিরে পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে খুব একটা প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নন সুরুজ্জামান।

দুই বিয়ের মাঝখানে তিন মাস ইদ্দত পালন ছাড়া একই বৈঠকে আগের বিয়ের তালাক এবং পরবর্তী আরেক বিয়ের বৈধতা দেয়নি ইসলাম। বৈধতা দেয়নি টাকার বিনিময়ে বেচাকেনারও। অবশ্য টাকার বিনিময়ে বিয়ের কথা অস্বীকার করে ঘটকের হাদিয়া হিসেবে দাবী করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com