1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রূপগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- গন্ধবপুর এলাকার রোকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার ও নেত্রকোনা জেলার দুর্গাপুর গ্রামের সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার ও হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে তিন শিশু পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com