
মুঞ্জুরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) : ব্যাটারি চালিত নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলায়েত হোসেন (২৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুন) দিবাগত রাত সোয়া দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত ওই গ্রামের মৃত ছায়েদুলের ছেলে।
সূত্র জানায়, রাতে বাড়ি ফিরে নিজের অটোরিকশাটি চার্জ দিতে যান বেলায়েত। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের এক ছেলে ও এক কন্যা রয়েছে।