1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে পৃথক ঘটনায় দু’জনের অপমৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুন, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- টাংগারপাড়া গ্রামের মাওলানা মহির উদ্দিনের ছেলে আবু রায়হান (৪৫) ও শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগর এলাকার নুরল ইসলামের ছেলে আশিক (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় আবু রায়হান ভেলুয়া বাজারে তার ওষুধের দোকানে বসেছিলেন। এসময় বিষধর সাপ দংশন করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে বৃহস্পতিবার ভোরে পোড়াগর এলাকায় আশিক মিয়া বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে নিম গাছের ডালের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। পরে আশিকের মা ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। এসব ঘটনায় শ্রীবরদী থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com