শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস ও শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার শ্রীবরদী থানার জুবায়েল খান।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বি.পি.এম এঁর সার্বিক দিকনির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বিভিন্ন অপরাধ দমনসহ মানবিক পুলিশিং এর কাজ করে যাচ্ছেন। আর এ সকল কাজের অংশ হিসেবে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় এএসআই জুবায়েল খান মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ভিকটিম উদ্ধারে সহায়তা, বিট পুলিশিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও সামাজিক অপরা:ধ দমনে উঠান বৈঠক করে আসছেন। এসব কাজের শ্রেষ্ঠতা হিসেবে এএসআই জুবায়েল খানকে পুরস্কৃত করা হয়।
রবিবার (২৫ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ও এএসআই জুবায়েল খানের হাতে শ্রেষ্ঠতার পুরস্কার তুলে দেন।