1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে ২ গ্রাম হেরোইনসহ নুরে আলম খান (২০) ও রতন মিয়া (২৫) নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৭টা ৫০ মিনিটের সময় তাদের উপজেলার শালচুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি গ্রামের মো. রুস্তম আলীর ছেলে নুরে আলম খান এবং শালচুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই আমিনুল ইসলাম এবং  এএসআই আতিকুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে শালচুড়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com