1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি: সভাপতি আধার, সম্পাদক উজ্জল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

শেরপুর : দুইবারের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতারের নিজস্ব সংবাদদাতা রফিকুল ইসলাম আধারকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জলকে সাধারণ সম্পাদক করে শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির মাধ্যমে তাদের আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ১০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, নির্বাহী সদস্য শরিফুর রহমান (পদাধিকারবলে), মেরাজ উদ্দিন (পদাধিকারবলে) ও সাবিহা জামান শাপলা। আগামী এক মাসের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করার কথা রয়েছে।

এর আগে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন- শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, এমএ হাকাম হীরা, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মাসুদ হাসান বাদল, ইমরান হাসান রাব্বী, জাহিদুল হক মনির প্রমুখ।

সভার শুরুতে প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com