1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি, মৃত্যু ১৫২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে আরও ২৪ হাজার ৩৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সোমবার নতুন করে আরও মারা গেছে ১ হাজার ৫২৫ জন।

হন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৫ লাখ ৮১ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩ হাজার ৬০৪ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। সেখানেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৯৪১। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের।

jagonews24

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৮ জন। তবে এখন পর্যন্ত ১২ হাজার ৭৭২ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ১৯ হাজার ৬৯২ জনের প্রাণ কেড়েছে করোনা। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪৫ হাজার পাঁচজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com