
মনোয়ার হোসেন, নালিতাবাড়ী (শেরপুর) : পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় সামাজিক সংগঠন ‘একটি স্বপ্ন-সোপান’ এর আয়োজনে এ আলোচনা ও কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মাহমুদুল হাসান রাব্বানীর সভাপতিত্বে ও এস. কে. মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আলমগীর হোসাইন নানুভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম।
অন্যান্যের মাঝে সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, আবু সাঈদ মাস্টার, আতাহারুল ইসলাম মানিক, রবিউল ইসলাম মন্ডল, হাবীব উল্লাহ, মনোয়ার হোসেন, শরিফুল ইসলাম সাকিব, আরিফ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এ শ্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করে।