1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে বিধবার কলা বাগান কর্তন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আছিয়া বেগম নামে এক বিধবা নারীর জমিতে রোপিত কলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষ সতীনের ছেলে মোহাম্মদ আলী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার খৈলকুড়া প্রামে।

ক্ষতিগ্রস্ত নারী ও খৈলকুড়া গ্রামের মৃত ছাদেক আলী কবিরাজের ২য় স্ত্রী আছিয়া বেগম জানান, গত প্রায় ৩৫-৪০ বছর আগে তার স্বামীর নামীয় ভিটে-বাড়ির জমি ছাড়াও এক একর ১৯ শতক জমি রেখে মারা যান। ওয়ারিশ হিসেবে ওই জমির মালিক হন, ছাদেক আলী কবিরাজ এর বড় স্ত্রীর ছেলে মোহাম্মদ আলী, ছোট স্ত্রী আছিয়া বেগম ও তার মেয়ে ছাহেরা বেগম। সরকারি নিয়মানুযায়ী মৃত স্বামীর সম্পত্তির ২ আনা পাবেন স্ত্রী আছিয়া বেগম। বাকী জমি হিস্যা মোতাবেক ছেলে মোহাম্মদ আলী পাবেন ২ ভাগ এবং মেয়ে ছাহেরা বেগম পাবেন এক ভাগ। এই হিসাবমূলে ছাদেক আলী কবিরাজ দ্বিতীয় স্ত্রী ও মেয়ে এক একর ১৯ শতক জমি থেকে পাবে প্রায় ৫০ শতক।

এ বিষয়কে কেন্দ্র করে ইতিপূর্বে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে বারবার শালিস হলেও ছাদেক আলী কবিরাজের প্রথম পক্ষের একমাত্র ছেলে মোহাম্মদ আলী হিস্যা মোতাবেক তার সৎমা ও সৎ বোনকে জমি দিতে রাজি নন। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেখান থেকে সৎমা ও তার মেয়েকে কিছু জমি ছেড়ে দেন। ওই জমিতে বিধবা আছিয়া বেগম ও মেয়ে ছাহেরা কলাগাছ রোপন করেন। বিষয়টি সহ্য করতে না পেরে মোহাম্মদ আলী সন্ত্রাসী কায়দায় দা দিয়ে কূপিয়ে পুরো কলাবাগান কেটে সাবাড় করে দেয়। এ সময় দূর থেকে আছিয়া বেগম ও মেয়ে ছাহেরা বেগম নিরব দর্শক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় ছিল না। মোহাম্মদ আলীর আক্রমনের ভয়ে সৎমা ও সৎ বোন মোহাম্মদ আলীর সামনে আসতে সাহস পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, মোহাম্মদ আলী নিজেকে অনেক কিছু মনে করে। সে জমির কোন আইন মানবে না। আইন নাকি তার পকেটে।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com