1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নির্মাণকাজ শেষ না হতেই ধ্বসে পড়লো পায়রা বন্দরের সীমানা ওয়াল

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : নির্মাণকাজ শেষ না হতেই আবারো ধ্বসে পড়লো পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যরে দুটি সীমানা গাইড ওয়াল।
গত শুক্রবার গভীর রাতে বন্দরের কুয়াটা সংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে ওই গাইড ওয়াল দুটি ধ্বসে পড়ে।

এর আগে গত বৃহস্পতিবার ৩টি গাইড ওয়াল খালের দিকে হেলে পড়ে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের গাইড ওয়াল। এ বছরের ৩০ জানুয়ারী আরও একটি গাইড ওয়াল হেলে পড়েছিল।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী ১১ কোটি টাকা ব্যয়ের ওই গাইড ওয়ালের কাজ গত বছর শুরু করে। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর শুক্রবার গভীর রাতে ওই গাইড ওয়াল ধ্বসে পড়ে। এতে বর্তমানে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী মধ্যে। তবে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান বন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com