1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতিতে প্রেম করে বিয়েতে ব্যর্থ হয়ে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে প্রেম করে বিয়েতে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেছে নাদিয়া নামে চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। গত শুক্রবার (৩০ জুন) বিকেলে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ জুন) সে মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতি উপজেলার গান্ধিগাঁও নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের নূর মোহাম্মদের কন্যা নাদিয়া পারভিন এবং প্রতিবেশি এরশাদুল ইসলামের ছেলে ফরহাদ উদ্দিনের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যপায়ে তারা বিয়ে করতে চাইলে মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ফরহাদের পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় ঈদের দিন বৃহস্পতিবার থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় নাদিয়া। একপর্যায়ে পরদিন বিকেলে বিষপান করলে স্বজনেরা প্রথমে তাকে ঝিনাইগাতি ও পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় নাদিয়ার মৃত্যু হয়।

এদিকে নাদিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরহাদের পরিবার গা ঢাকা দেয়। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পরিবারের মাঝে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com