1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ষাটোর্ধ বৃদ্ধকে তালগাছে উঠালো জ্বীন!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : শোনতে অবাক লাগলেও এবার ষাটোর্ধ এক বৃদ্ধকে তালগাছে উঠিয়েছে জ্বীন। পরে তার চিৎকার-চেচামেচি শোনে মই লাগিয়ে তালগাছ থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার খৈলকুড়া গ্রামে। ওই বৃদ্ধের নাম শামছুল হক। তিনি খৈলকুড়া গ্রামের বাসিন্দা।

গত ৩০ জুন ঈদের দিন। বাড়ি থেকে বেরিয়ে মসজিদে এশার নামায আদায় করতে মসজিদে যান বৃদ্ধ শামছুল হক। নামায শেষে সবাই চলে গেলেও রয়ে যান বৃদ্ধ শামছুলসহ দুই মুসল্লী। একপর্যায়ে শামছুল হক বেরুতে যাবেন, এসময় শুরু করেন অস্বাভাবিক আচরণ। সঙ্গে থাকা আরেক বৃদ্ধ মুসল্লী বুঝতে পারেন জ্বীন জাতীয় কিছু একটা শামছুল হকের শরীরে ভর করেছে। তাই তিনি মসজিদের কেচিগেট আটকে দেন। কেচিগেট আটকানোর পর মসজিদের জানালা দিয়ে ওই মুসল্লির সামনেই বৃদ্ধ শামছুলকে শুন্যে ভাসিয়ে মসজিদের ছাদে উঠিয়ে ফেলা হয়। এরপর ছাদ থেকে আবারও শুন্যে ভাসিয়ে টেনে তোলা হয় মসজিদের পাশে থাকা তালগাছের ডগায়। তালগাছে উঠিয়ে জ্বীন বৃদ্ধকে ছেড়ে দিলে তিনি চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে রাত দশটা বেজে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সার্চ লাইট জ্বালিয়ে ও মই লাগিয়ে বৃদ্ধ শামছুলকে তালগাছ থেকে নামিয়ে আনেন। এসময় এ ঘটনা দেখতে শতশত এলাকাবাসী ঘটনাস্থলে ভির জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com