1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ফুল বাশরী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত সিরাজুল হকের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ফুল বাশরী গোয়ালঘর পরিস্কার করতে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে যান। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়লে পরিবারের লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com