1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বজ্রপাতে লিজা বেগম নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। লিজা চরভাবনা গ্রামের খোকা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাজারে বিক্রির জন্য স্বামী-স্ত্রী দু’জন মিলে বাড়ির পাশে থাকা বেগুন ক্ষেত থেকে বেগুন তুলতে যান। বেগুন তোলার একপর্যায়ে স্ত্রী লিজা বেগম ক্ষেতের সামনের দিকে এবং স্বামী খোকা পিছনে পড়ে থাকেন। দুপুর আনুমানিক ১২টার দিকে লিজার উপরে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বজ্রপাতে নিহত লিজার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুকুল সরকার বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com