1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল, বিদায় নিল শেষ চার রোগী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। কেননা হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়।

সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।

রোগী না থাকার কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতাল।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, ‘হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।’

ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com