1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ জুলফিকার ঢালী (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‍্যাব), ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি) নীলফামারী।
বৃহস্পতিবার (৬ জুলাই) নীলফামারী র‍্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। আটককৃত জুলফিকার একই এলাকার অরাজি মিলনপুর গ্রামের আবু সাঈদ ঢালীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নীলফামারী র‍্যাব-১৩, সিপিসি-২ এর একটি অভিযানিক দল ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১লাখ ৩০হাজার ২০০টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন,  আটককৃত জুলফিকার দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সাম্প্রতিক সময়ে এটি একটি বড় মাদকের চালান। আমরা চেষ্টা করছি এই চালান কোথা থেকে এসেছে তা উদঘাটন করার। তার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারী র‍্যাব-১৩, সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com