1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুলাই, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সিংগাবরুনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে মোকমাইন একই গ্রামের রাসেল মিয়ার বাড়িতে ব্যাটারি চালিত ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোকমাইন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com