1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

অবশেষে ঘাইলারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান নিয়ামুল

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুলাই, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : অনেক জল্পনা-কল্পনা-প্রতিরোধ শেষে নালিতাবাড়ী উপজেলার ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার।

গত বুধবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর চেয়ারম্যনের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত পত্রে বিষয়টি চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২৫ মে অভিভাবক সদস্য পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে নিয়ামুল কাউসার প্যানেলের জয় হয়। পরবর্তী সময়ে ম্যানেজিং কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী নিয়ামুল কাউসারকে সভাপতি নির্বাচিত করে অনুমোদনের জন্য বোর্ডে প্রেরণ করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি আশরাফুল আলম, মাসুদ রানা, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দীপালি রানী অধিকারী, অভিভাবক সদস্য বকুল হোসেন, নাজমুল ইসলাম, তাজুল ইসলাম, মোক্তার হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফজিলা খাতুন এবং সদস্য সচিব প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। তবে দাতা এবং প্রতিষ্ঠাতা সদস্যের পদ দুটি শুন্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com